শ্রমিক নেতা ও সাবেক সাংসদ আহসানউল্লাহ মাস্টারের জন্মদিন বুধবার
টঙ্গীর প্রয়াত সাংসদ ও বিশিষ্ট শ্রমিক নেতা আহসানউল্লাহ মাস্টারের ৫৫তম জন্মদিন বুধবার। ১৯৫০ সালের এদিন তিনি গাজীপুর সদরের পূবাইল ইউনিয়নের হায়দারাবাদ গ্রামে জন্ম গ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শ্রমিক নেতা আহনসানউ্লাহ মাস্টার ১৯৮৩ ও ১৯৮৮ সালে দুইবার পূবাইল ইউপি চেয়ারম্যান এবং ১৯৯০ সালে সদর উপজেলার চেয়ারম্যান নির্বচিত হন। আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আহসানউল্লাহ মাস্টার জাতীয় শ্রমিক লীগের কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের টিকেটে তিনি গাজীপুর-২ আসন (সদর ও টঙ্গী) থেকে ৯৬ ও ২০০১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি টঙ্গী নোয়াগাঁও এমএ মজিদ উচ্চ বিদ্যালয়ের অবৈতনিক প্রধান শিক্ষক ছিলেন।
২০০৪ সালের ৭মে দুপুরে টঙ্গীতে নিজ বাসভবনের কাছে এক জনসভায় সন্ত্রাসীদের গুলিতে তিনি প্রাণ হারান। আহসানউল্লাহ মাস্টারের মৃত্যুর সংবাদ পেয়ে গাজীপুর ও টঙ্গীবাসী বিক্ষোভে ফুঁসে ওঠে।
প্রয়াত এ সাংসদের জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং নিহতের পরিবার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
