২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাপের সাবেক সাধারণ সম্পাদক ভাষা সৈনিক ফয়েজউল্লাহ আর নেই

ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিশিষ্ট বামপন্থী নেতা ফয়েজউল্লাহ গত রোববার রাত সাড়ে ৮ টায় মৃত্যুবরণ করেছেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি চিরকুমার ছিলেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সোমবার দুপুরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কুমিল্লা টাউন হল ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মুরাদপুরে তাকে দাফন করা হয়।

ফয়েজউল্লাহ’র রাজনীতিতে হাতেখড়ি হয় কুমিল্লায়। পঞ্চাশ ও ষাটের দশকে কুমিল্লার ছাত্র রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি ন্যাপের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি ছিলেন ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর সংগঠক। পরবর্তীকালে তিনি ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ফয়েজউল্লাহ জন্মগ্রহণ করেছিলেন নোয়াখালীতে। কিন্তু ছাত্রাবস্থা থেকে তিনি কুমিল্লায় বসবাস করে আসছেন। তাঁর মুত্যৃতে কুমিল্লার সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।