নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় এসআই নিহত
নীলফামারীর জলঢাকা থানার এসআই মজিবর রহমান (৫০) সোমবার সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
একই ঘটনায় গুরুতর আহত কনস্টবল আব্বাসকে (৪০) মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, এসআই মজিবর রহমান কনস্টবল আব্বাসকে সাথে নিয়ে মোটরসাইকেলে কাঁঠালি যাওয়ার পথে মাল বোঝাই একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মজিবর রহমান ঘটনাস্থলেই মারা যান।
ঘাতক ট্রলিটিকে পুলিশ আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে জলঢাকা থানায় একটি মামলা হয়েছে। নিহত মজিবর রহমানের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়।
