২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে এক জেএমবি সদস্য গ্রেফতার

বোমা হামলায় জড়িত সন্দেহে পুলিশ মিজানুর রহমান (৩১) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

ঠাকুরগাঁও থানা পুলিশ শনিবার তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিজানুর রহমান জেলার রানী শংকৈল উপজেলার চাপড় পার্বতীপুর গ্রামের মৃত রমজান আলীর পুত্র।

এ নিয়ে ঠাকুরগাঁওয়ে গ্রেফতারকৃত জেএমবি সদস্য সংখ্যা দাঁড়াল ১২।