২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার ওপর গ্রেনেড হামলা: সিআইডি কর্তৃক ৪ জন গ্রেপ্তার

গত বছর ২১ আগস্ট বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার অভিযোগে সিআইডি পুলিশ শনিবার অভিযান চালিয়ে চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জ ও রাজধানীর তিনটি পৃথক এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 01:55 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সিআইডি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শফিক, আবুল হাসেম রানা, নুরু ও শাহ আলাম। এর আগে গ্রেনেড হামলায় গ্রেপ্তারকৃত আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী শফিক ও রানাকে গ্রেপ্তার করা হয়। তাদের আশ্রয়দাতা ও সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয় নুরু ও শাহ আলমকে।

জানা যায়, সিআইডি শফিক ও রানাকে শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। একই দিন সিআইডি তাদের সহযোগী নুরুকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং শাহআলমকে রাজধানীর মহাখালি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত বছর ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় দলের সভানেত্রী শেখ হাসিনাকে লক্ষ করে সন্ত্রাসীরা গ্রেনেড হামালা করলে ২৪ জন নেতা-কর্মী নিহত হয়। মার্মান্তিক ওই ঘটনায় শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পান।