সিলেটে র্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
সিলেটের পাঠানতলা এলাকায় শনিবার ভোরে র্যাবের ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীর নাম সেগুন।
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে শহরের জিন্দাবাজার এলাকা থেকে র্যাব-৯ এর একটি দল সেগুনকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে সে র্যাবের কাছে তার অস্ত্র ভাণ্ডার এবং সহযোগীদের সম্পর্কে তথ্য দেয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী র্যাব তাকে নিয়ে অভিযানে বের হয়। ভোর ৩টায় পাঠানতলা এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়।
এসময় সেগুন র্যাব হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।
আশংকাজনক অবস্থায় সেগুনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় র্যাবের দুই সদস্য আহত হন।
র্যাব ঘটনাস্থল থেকে একটি রিভলবার এবং কয়েক বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
সেগুনের বিরুদ্ধে হত্যাসহ নয়টি মামলা ছিল।
