দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা বিনিময়
জাতীয় সংসদের বিরোধী দলীয নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বোমা আতঙ্ক , দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি, উওরবঙ্গের মঙ্গা পরিস্থিতির কারণে ঈদের আনন্দ মলিন হয়েছে।
দেশবাসী এই দূর্বিসহ আবস্থা থেকে মুক্তি চায়। আল্লাহর কাছে আজকের পবিত্র ঈদের দিনে জোট সরকারের দুঃশাসনের থেকে জনগণের পরিত্রাণ কামনা করছি।
ঈদের দিন আওয়ামীলীগের ধানমন্ডিস্থ কার্যালযে দলীয় নেতাকর্মী ,শুভানুধ্যায়ী ও বিভিন্ন দুতাবাসেব কূটনীতিকরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করার সময় তিনি একথা বলেন।
তিনি বলেন, বিচারপতিরা ঈদের বোনাস পায়নি। সরকারি কর্মচারিরা পুরোনো স্কেলে বোনাস পেয়েছে। জোটের নেতাকর্মীরা ছাড়া কেউ আজ ভাল নেই। তারা জনগণের হাজার কোটি টাকা লুটে খেয়েছে। ঈদের দিনেও জনগনের মনে শান্তি নেই।
শেখ হাসিনা বলেন, উওর বঙ্গে আজ না খেয়ে মানুষ মরছে। লাখ লাখ মানুষ না খেয়ে রয়েছে। এ অভাবী মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে।
ঈদের নামাজ পড়েই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী ও শুভানুধ্যায়ীরা দলীয় সভানেত্রীকে ঈদের শুভেচ্ছা জানাতে ধানমন্ডিস্থ কার্যালযে সামনে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন।
সকাল নয়টা থেকে শুরু হয় শুভেচ্ছা বিনিময়। সকাল এগারটায় দিকে একে একে জার্মান, নেপাল ,তুরুস্ক , কাতার ভুটান, নেদারল্যান্ড ইতালি, আরব আমিরাত, মরোক্ক, জাপান ফিলিপাইন, নরওয়ের কূটনীতিকরা শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
