নারায়ণগঞ্জে র্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
নারায়ণগঞ্জের বরফকল এলাকার আলপনা ডাইং-এর সামনে শুক্রবার ভোরে র্যাবের ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম আহাদ।
র্যাব জানায়, সন্ত্রাসী আহাদকে র্যাব-১০ এর একটি দল সোমবার বিকেলে ডিআইটি মার্কেট থেকে গ্রেপ্তার করে।
আহাদ র্যাবের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী র্যাব তাকে সাথে নিয়ে ওই স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে আহাদ র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।
তার বিরুদ্ধে চাঞ্চল্যকর দয়াল মাসুদ হত্যা মামলাসহ ১২টি মামলা রয়েছে।
সন্ত্রাসী আহাদের বাড়ি শহরের ২ নং বাবুরাইল এলাকায়। তার পিতার নাম আলমাস।
