উত্তরায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং বাস স্ট্যান্ডের পাশে বুধবার রাতে ঢাকাগামী একটি বাসের চাপায় অজ্ঞাত এক পথচারি (৩০) নিহত হয়েছে।
দুর্ঘটনার পর উত্তরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১১টার দিকে দৌড়ে মহাসড়ক পার হতে গিয়ে বাসের নিচে পিষ্ট হয়ে ওই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে চলে যায়।
এ ব্যাপারে উত্তরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
