২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুটম্বপুরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কাভার্ড ভ্যান ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2005, 02:34 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কাভার্ড ভ্যানটি যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্রো-জ-০৪-৮৮৯) ধাক্কা দিলে বাসটি ছিটকে পড়ে এ ঘটনা ঘটে।

এ সময় বাসের ছাদ ভেঙ্গে পড়লে ঘটনাস্থলে আবুল কাশেম (৩৫) নামের একজন নিহত হয়। গুরুতর আহত রাশেদা বেগমকে (৩৫) কুমিল্লা হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়।

আশংকাজনক অবস্থায় চারজনকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ বাস ও কাভার্ড ভ্যানটি আটক করেছে।