ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবার কাইমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতের নাম কবির (৩৬)।
তার বাড়ি কসবার বায়েক ইউনিয়নের কান্দারপাড় গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত একটার দিকে গ্রামের খুরশিদ আলমের বাড়িতে একদল ডাকাত নগদ ২০ হাজার টাকা, আট ভরি স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে কবিরকে আটক করে গণপিটুনি দেয়।
কবিরকে আশংকাজনক অবস্থায় কসবা হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকাল ৭টায় তার মৃত্যু হয়।
পুলিশ ডাকাত দলের অপর সদস্য জামালকে গাজীসার গ্রাম থেকে গ্রেপ্তার করে।
