২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

নীলফামারীর সৈয়দপুর পৌর মার্কেটে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2005, 11:49 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সৈয়দপুর পৌর মার্কেটের চারটি দোকানে হঠাৎ করে আগুন লেগে যায়।

এ অগ্নিকাণ্ডে চারটি বড় কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এতে ওই চারটি দোকানের প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সৈয়দপুর ও নীলফামারী দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কোনও কারণ জানা যায়নি।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।