২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-বরিশাল নৌ রুটে লঞ্চগুলোর ডবল ট্রিপ শুরু

ঢাকা-থেকে নৌ রুটে বরিশালগামী বেসরকারি লঞ্চগুলো বাড়িফেরত যাত্রীদের অতিরিক্ত ভীড় সামাল দিতে বুধবার থেকে ডবল ট্রিপ দেওয়া শুরু করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বরিশাল লঞ্চমালিক সূত্র থেকে এ কথা জানা যায়।

অন্যদিকে বিআইডব্লিউটিসি আগামী ৬ নভেম্বর থেকে ডবল ট্রিপের সিডিউল তৈরি করেছে।

বুধবার এমভি এমদাদ খান, কীর্তন খোলা, আচল, সুন্দরবন এবং দ্বীপরাজ বরিশাল পৌছার পর একমাত্র দ্বীপরাজ ছাড়া সবগুলো লঞ্চই যাত্রী নামিয়ে সঙ্গে সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বরিশাল লঞ্চ মালিক সমিতির মো. পান্না বিডিনিউজকে জানান, মঙ্গলবার কমিটির সভায় ডবল ট্রিপের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসির বরিশাল অফিসের ব্যবস্থাপক শাহ মো: খালেদ নেওয়াজ আগামী ৬ নভেম্বর থেকে ডবল ট্রিপের উল্লেখ করে বিডিনিউজকে জানান, বুধবার ঢাকা থেকে আগত নৌযানগুলো যাত্রী সামাল না দিতে পারলে চাঁদপুরে রাখা সি ট্রাকে বাড়তি যাত্রী পরিবহণের ব্যবস্থা করা হবে।