ঈদের বখরা নিয়ে যশোর জজ কোর্টের হাজতখানায় হাতাহাতি
ঈদের বাড়তি বখরা আদায় করা নিয়ে বুধবার যশোর জেলা জজ কোর্ট (নতুন) এর হাজতখানার সামনে পুলিশের সাথে আসামিদের আত্মীয়-স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, আদালত চলাকালে আসামিদের সাথে দেখা করা ও খাবার দেওয়ার জন্যে তাদের আত্মীয়-স্বজনরা পুলিশকে সবসময়ই ২০-৩০ টাকা করে দিয়ে থাকে। ঈদ উপলক্ষে বুধবার পুলিশ ১০০ টাকা করে দাবি করলে দু’পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে টহল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
