র্যাব-এর হাতে নারায়ণগঞ্জে সন্ত্রাসী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ শহরের করিম মার্কেট এলাকায় চাঁদাবাজির সময় মঙ্গলবার র্যাব-১০ সদস্যরা একাধিক মামলার আসামি আহাদকে (৩৫) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আহাদ বাবুরাইলের আলমাছ সর্দারের পুত্র। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব সদস্যরা টহল দেওয়ার সময় আহাদকে চাঁদাবাজিকালে হাতে নাতে গ্রেপ্তার করে।
এসময় র্যাব সদস্যরা তার পকেট থেকে ১৫ হাজার টাকা, একটি পিস্তল এবং ৪২ রাউন্ড গুলি উদ্ধার করে।
আহাদের গ্রেপ্তারের সংবাদে ডিআইটি এলাকার ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করেছে।
এদিকে র্যাব-৩ সোমবার রাতে সুমিল পাড়া এলাকা থেকে সন্ত্রাসী লিটনকে একটি রিভালবারসহ গ্রেপ্তার করেছে ।
সূত্র জানায়, লিটন ক্রসফায়ারে নিহত রগকাটা জ্যাকবের সেকেন্ড ইন কমান্ড এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
