২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ কেজি সালফারসহ চট্টগ্রামে দুই ব্যক্তি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার ডাবলমুরিং থানার পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে আট কেজি সালফারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

গ্রেফতার দুই ব্যক্তি হচ্ছে ইমাম হোসেন ও শামসুল করিম। দুজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা একটি দল পশ্চিম মাদারবাড়ী এলাকার জনৈক আলমগীরের বাড়ীতে অভিযান চালায়। এ সময় পুলিশ কোনো উপযুক্ত প্রমাণ ও কাগজপত্র বিহীন ওই সালফার উদ্ধার করে।

পুলিশ জানায়, ১৭ আগস্ট ও ৩ অক্টোবর বোমা হামলার সঙ্গে উদ্ধার করা সালফারের কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে সোমবার কোতোয়ালি পুলিশ জোওতলা থেকে একটি লাইট গান ও দুই রাউন্ড কার্তুজসহ সুমন মিয়া ও আজগর আলী নামে দুই ব্যক্তিকে আটক করেছে।