খুলনায় আবারও ভুয়া বোমা নিয়ে তোলপাড়
খুলনায় আবারও ভুয়া বোমা উদ্ধার নিয়ে তোলপাড় হয়েছে। লাল টেপ দিয়ে মোড়ানো দুটি জর্দ্দার কৌটাকে বোমা ভেবে মঙ্গলবার এ আতঙ্ক সৃষ্টি হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় নগরীর কেডিএ এভিনিউ’র বিএমএ ভবনের পাশে অটবি ফার্নিচারের দোকানের সামনে এ কৌটা দু’টি পড়ে ছিল। বোমা ভেবে এলাকার লোকজন খুলনা থানায় খবর দেয়। পুলিশ এসে দেখতে পায়, এগুলোর মধ্যে বালি ভর্তি। পুলিশ ধারণা করছে, এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্যে কেউ এ ঘটনা ঘটিয়েছে।
খুলনা জেলায় জজ আদালত থেকেও সম্প্রতি এরকম দু’টি ভুয়া বোমা উদ্ধার করা হয়।
