নরসিংদীতে প্রতিবন্ধী ব্যবসায়ীর লাশ উদ্ধার
নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাজারে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ মজিবুর রহমান (৩০)।
বেলাবো থানা পুলিশ মঙ্গলবার সকালে ওই বাজারের একটি কাঠের দোকান থেকে মজিবুরের গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, সোমবার গভীর রাতে কোন এক সময় খুনিরা তাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে।
কি কারণে তিনি খুন হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নিহত ব্যবসায়ীর বড় ভাই মোবারক জানান, খুনিরা দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় ৩০ হাজার টাকা নিয়ে গেছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহত ব্যবসায়ী মজিবুর রহমান জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী।
