নীলফামারীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন আহত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রামে সোমবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে চারজনকে আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গুরুতর আহতরা হচ্ছে, গাড়াগ্রামের মঞ্জিলা (৫৫), নিতাই গ্রামের আবদুর রহিম (৪০), মীরগঞ্জের মনুফা (৪৫) ও চাঁদখানার নূরুজ্জামান (৫০)।
কিশোরগঞ্জ থানা পুলিশ জানায়, নীলফামারী থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি (রংপুর-জ-৩১) গাড়াগ্রামের দোলাপাড়া পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। তবে পুলিশ বাসটি আটক করেছে। এ ব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা হয়েছে।
