রাষ্ট্রদূত এমএম রেজাউল করিমের মৃতদেহ মঙ্গলবার ঢাকায় পৌঁছবে
রাষ্ট্রদূত এমএম রেজাউল করিমের মরদেহ মঙ্গলবার সকালে কায়রো থেকে ঢাকায় এসে পৌঁছবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ( বিজি ১০৪) সকাল নয়টায় তার মরদেহ ঢাকা এসে পোঁছবে। পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান এসময় বিমান বন্দরে উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুলশান আজাদ মসজিদে নামাজে জানাযা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
তার মৃত্যুর সংবাদ পেয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে মরহুমের ছেলে সাহেদ করিম এবং মেয়ে সীমা করিম দ্রুত কায়রো পৌঁছান।
মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজাউল করিম (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ অক্টোবর কায়রোতে মৃত্যুবরণ করেন।
