২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে নিজের পাতা ফাঁদে গ্রেপ্তার হয়েছে রেল শ্রমিক বাবু ও পুলিশের সোর্স ইমরান

নিজের পাতা ফাঁদে পুলিশের হাতে ধরা পড়েছে রেল শ্রমিক বাবু ও পুলিশের সোর্স ইমরান।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

পুলিশ রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের বানিয়ারগাতী এলাকায় অভিযান চালিয়ে রেল শ্রমিক নেতা রকিবের বাড়ির পেছন থেকে একটি পাইপগান, চার রাউন্ড গুলি, দুটি দাড়াল দা ও পাঁচটি বোমা সদৃশ কৌটা উদ্ধার করে।

বাবু ও ইমরান তাদের প্রতিপক্ষ শ্রমিক নেতা রকিবকে ফাঁসাতে এসব আগে থেকেই সেখানে রেখে পুলিশে খবর দিয়েছিল। পুলিশের এবিষয়ে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করলে প্রকৃত ঘটনা প্রকাশ পায়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বাবু সিঙ্গিয়া রেল স্টেশনে কুলি হিসেবে কাজ করতো। সম্প্রতি তাকে শ্রমিক সংগঠন থেকে বহিস্কার করা হয়।