অসুস্থ আম্পায়ার শাহীনের সাহায্যার্থে ডিসিসিএ’র ৫০ হাজার টাকা প্রদান
অসুস্থ আম্পায়ার মাহবুব হক শাহীনের সাহায্যার্থে ঢাকা ক্রিকেট ক্লাব সংগঠন (ডিসিসিএ) ৫০ হাজার টাকা প্রদান করেছে।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন।
ডিসিসিএ প্রেসিডেন্ট কাজী ইয়ুশা মিশু শাহীনের হাতে এ টাকা তুলে দেন।
এ সময় সালিব হাসান টুটুল, মোহাম্মদ আলী হোসেন, আদনান রহমান দীপন এবং জিয়াউর রহমান তপুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
