২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের হাতে ৩৫ ড্রাম চোরাই তেলসহ সংঘবদ্ধ তেল চোর চক্রের সাত সদস্য আটক

র‌্যাব চট্টগ্রাম ৩৫ ড্রাম চোরাই তেলসহ সংঘবদ্ধ তেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

র‌্যাব সূত্র জানায়, রোববার রাতে সীতাকুন্ড থানাধীন ছলিমপুর এলাকার পদ্মা অয়েলের ডিলার আলম এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৩৫ ড্রাম চোরাই তেলসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মোহাম্মদ আজম, লেদু মিয়া, কোরবান আলী ও মনসুর আলী।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বন্দরথানাধীন নিমতলা বিশ্বরোড় এলাকা থেকে সোমবার সকাল সাড়ে সাতটায় ইমরান, দানুমিয়া ও সুভাষ চন্দ্র নামের অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন পেট্রোল পাম্প ও ডিপো থেকে চোরাই তেল সংগ্রহ করে আলম এন্টারপ্রাইজে জমা করতো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।