পুরোনো ঢাকার বিভিন্ন মার্কেট ঘুরে দেখলেন মেয়র ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সোমবার দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমে ওঠা নগরীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখেন।
পুরোনো ঢাকার মৌলভীবাজার, ইসলামপুর, ঊর্দু রোড ও সদরঘাটের বিভিন্ন মার্কেট পরিদর্শনকালে তারা ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন।
ব্যবসায়ীরা ঈদ উপলক্ষে নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
এসময় ডিএমপির কমিশনার এসএম মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ওয়ার্ড কমিশনাররা উপস্থিত ছিলেন।
