২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে র‌্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

ফরিদপুরে সোমবার ভোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-এর ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 09:23 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

নিহত সন্ত্রাসীর নাম-বিশ্বজিৎ বিশ্বাস।

র‌্যাব সূত্র জানায়, ঢাকার মৌচাক মার্কেট এলাকা থেকে বিশ্বজিৎকে শনিবার র‌্যাব-৪ এর একটি দল গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর র‌্যাব-৮ এর কাছে তাকে হস্তান্তর করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে তার অস্ত্র ভাণ্ডার ও সহযোগীদের সম্পর্কে তথ্য দেয়। তার দেওয়া তথ্য মোতাবেক সোমবার ভোর ৪টার দিকে র‌্যাবের একটি দল তাকে নিয়ে অভিযানে বের হয়।

র‌্যাবের দলটি ফরিদপুর সদর উপজেলার মুন্সীবাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে ক্রসফায়ারে বিশ্বজিৎ নিহত হয়।

ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা একটি পাকিস্তানি বন্দুক, জাপানের তৈরি একটি রিভলবার, একটি পাইপগান ও বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।

নিহত বিশ্বজিৎ এর বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা ছিল।