২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জমি নিয়ে বিরোধ, দুপক্ষের সংঘর্ষে আহত ১৬

বগুড়া শহরতলির শাখারিয়া মধ্যপাড়া গ্রামে ২৮ শতাংশ জমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৬ জন আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

আহতদের মধ্যে ১০ জনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া আহতরা হলেন, তিন সহোদর নেসার উদ্দিন (৭০), আবদুল কুদ্দুস (৪০) ও ইসলাম (২৪), নেসারের ছেলে হেঞ্জেলা (২৬), হাকিমের স্ত্রী সাহেরা (৬৫), তার তিন ছেলে ঠান্ডা মন্ডল (৪৫), আশরাফ (৪২) ও টুকু (৩৫), ঠান্ডা মন্ডলের স্ত্রী মরিয়ম (৪০) এবং আফসার আলীর স্ত্রী জোবেদা (৪০)।

এ সময় দুপক্ষই প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর করেছে। এতে প্রায় ৪২ হাজার টাকা লুটের অভিযোগ করা হয়েছে।

গ্রামবাসী জানান, গ্রামের ২৮ শতাংশ জমির মালিকানা নিয়ে নেসারের সাথে দীর্ঘদিন ধরে ঠান্ডা মন্ডলের মামলা চলে আসছিল। ২৫ দিন আগে আদালত থেকে নেসারকে জমির মালিকানা বুঝিয়ে দেন।

শহরের সিপলা লিমিটেডের নৈশ প্রহরী নেসার রোববার সকালে বাড়িতে ফিরে জমির লাল ঝান্ডা দেখতে না পেয়ে প্রতিবেশীদের দোষারোপ করেন।

এতে ক্ষুব্ধ হয়ে ঠান্ডা মন্ডলের লোকজন নেসারের বাড়িতে হামলা চালায়।

ঘটনায় রোববার বিকেল ৫টা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।