২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে জেমএমবি ক্যাডার সুমনের বিরুদ্ধে চার্জশিট

কিশোরগঞ্জে জেমএমবি ক্যাডার সুমনের বিরুদ্ধে রোববার চার্জশিট দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

মামলার আইও নিকলী থানার এসআই আজিজউল্লাহ জেলার ৪ নং আমলী আদালতের ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ দিলরুবা খানের আদালতে এ চার্জশিট দাখিল করেন।

১৪ সেপ্টেম্বর বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ জেলার নিকলী উপজেলা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল রাজবাড়ি গ্রামের নুরুল আমিনের পুত্র।