২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

দিল্লি এবং ভারতের অন্যান্য স্থানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওপর হামলার আশংকায় তাদের সতর্ক থাকার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 11:20 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

শনিবার বোমা হামলার পর রাতে এ সতর্কবাণী ঘোষণা করা হয়। সম্ভাব্য হামলার আশংকায় দিল্লির আমেরিকান এম্বেসি স্কুল সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। দিল্লিস্থ মার্কিন দূতাবাসের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ ঘটনাকে জঘন্য সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যায়িত করেছেন।

এদিকে শনিবারের ঘটনাকে বর্বরোচিত বলে আখ্যায়িত করেছেন এক ব্রিটিশ র্পযটক।

দিল্লির মুখ্যমন্ত্রী শেলি দিক্ষিত বলেছেন, সন্ত্রাস উস্কে দিতেই এ হামলা হয়েছে। তিনি বলেন, এ ঘটনা পরিকল্পনা করেই ঘটানো হয়েছে। আমাদের জন্য আজ একটি শোকের দিন।

ভারতের রাজধানীতে শনিবার সিরিজ বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত এবং বহু হতাহত হয়েছে। হামলার সময় পুরো শহর প্রকম্পিত হয়ে উঠে। ঘটনার পর দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। শহরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।