২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি চুরির অভিযোগে সাবেক বিমান কর্মকর্তা গ্রেপ্তার

গাড়ি চুরির অভিযোগে পুলিশ বাংলাদেশ বিমানের সাবেক এক কর্মকর্তাকে সহযোগীসহ শনিবার রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

রমনা থানা পুলিশ জানিয়েছে, তারা এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি চোরাই গাড়ি উদ্ধার করেছে।

অভিযুক্ত বিমান কর্মকর্তা নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের গোলাম নাসের আজমি ওরফে পারভেজ (৪২) বর্তমানে রামপুরার উলনের ১১৯ নম্বর বাসার বাসিন্দা।

তার সহযোগির নাম তেজগাঁও এলাকার আশরাফ মঞ্জিলের আব্দুল কুদ্দুস (৫০)।

রমনা থানার সাব ইন্সপেক্টর আখতারুল ইসলাম জানিয়েছেন, টহল পুলিশ তাদের গাড়িসহ আটক করেছে। অভিযুক্তরা বর্তমানে রমনা থানায় রয়েছে।