২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের কালো পতাকা মিছিল সোমবার

বেসরকারি শিক্ষক কর্মচারিদের জন্য উৎসব ভাতা সংক্রান্ত সুনির্দিষ্ট সরকারি প্রজ্ঞাপন জারি এবং বন্ধ বেতন ছাড় না হলে সোমবার সকল জেলা সদরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

শনিবার ফ্রন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘সরকারের উদ্যোগহীনতা ও শিক্ষামন্ত্রীর অমানবিক’ আচরণের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলা হয়েছে, সরকারি কর্মচারি-এমপি-মন্ত্রী সকলের বেতন ভাতা হয়ে গেছে, অথচ তাদের উৎসব ভাতাতো দূরের কথা, অনেকে এখনো সেপ্টেম্বরের বেতনই পাননি।

তারা অপেক্ষমানদের নতুন এমপিও প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপণ জারিরও দাবি জানিয়েছে।

ফ্রন্ট বলেছে, ৩০ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ উৎসব ভাতার সরকারি প্রজ্ঞাপন জারি, ‘স্টপ পেমেন্ট’ আদেশে বন্ধকৃত সকল শিক্ষক কর্মচারির বেতন ছাড় না হলে ৩১ অক্টোবর কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করা হবে।