নড়াইলে জোড়া খুনের দায়িত্ব স্বীকার করেছে পূর্ববাংলা
নড়াইলে বুধবার সন্ধ্যার জোড়া খুনের দায়-দায়িত্ব স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার যশোরের স্থানীয় পত্রিকা অফিসগুলোতে দেওয়া ফ্যাক্স বার্তায় তারা ওই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে।
এদিকে জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার দায়ে পুলিশ লিয়াকত হোসেন (৩২), অজিত সরকার (৫৪) ও তাহের হোসেন নামে তিনজনকে গ্রেফতার করেছে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্যে নড়াইল সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা দুর্গম আকদিয়ারচর এলাকায় বুধবার সন্ধ্যায় বোমা হামলা করে নজরুল ইসলাম (৫০) ও স্বপন বৈরাগী (৫০) নামে দু’জনকে হত্যা করে। স্থানীয় সূত্রে তাৎক্ষণিকভাবে নিহতদের জাতীয় পার্টির (এরশাদ) কর্মী বলা হলেও পরে জানা যায়, নজরুল ইসলাম কলারোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
