২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নান আবারো ৫ দিনের রিমান্ডে

পৃথক দুই মামলায় মোট ২২ দিন রিমান্ড শেষে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৭ আগস্টের বোমা হামলার অপর মামলায় পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ডিবি পুলিশ পরিদর্শক এমএ হাশেম খান রমনা থানার মামলা নং ৭৬ (৮)০৫ ধারা-৩, বিস্ফোরক দ্রব্য আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

হান্নানকে বুধবার বেলা তিনটায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের পুরাতন ভবনের নিচে সাদা মাইক্রো বাসে করে নিয়ে আসা হয়।

৩টা ১০ মিনিটে তাকে মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে মহানগর হাকিম মীর আলী রেজার এজলাসে তোলা হয়।

ম্যাজিস্ট্রেট আসামিকে রাজনৈতিক বক্তব্য ছাড়া অন্য কোনও কিছু বলার থাকলে, তা বলার অনুমতি দেন।

এসময় হান্নান তার অসুস্থতার কথা জানান এবং হাসপাতালে ভর্তির আবেদন জানান।

তার বক্তব্য শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত অভিমত প্রকাশ করেন, প্রয়োজনে রিমান্ডে নিয়েই পুলিশ তাকে চিকিৎসা দেবে।