ঝিনাইদহে চরমপন্থিদের গুলিতে যুবক খুন
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে চরমপন্থিদের গুলিতে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শাহীন (২৮)।
পুলিশ জানায়, তারাবীহ নামাজ শেষে শাহীন রাত ১১টার দিকে বাড়ি ফিরছিল।
এসময় বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর আগে থেকে ওৎ পেতে থাকা সাত-আটজনের একদল চরমপন্থি তাকে গুলি করে পালিয়ে যায়।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
