২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ডায়রিয়ায় আরো ৫জনের মৃত্যু

নীলফামারীতে ডায়রিয়া পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ইতোমধ্যে জেলার ১৭টি ইউনিয়নে ডায়রিয়া রোগ ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

গত দু’দিনে আরো ৫ জনের মৃত্যু হওয়ায় দশ দিনে নীলফামারী জেলায় ডায়রিয়া আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জন।

মঙ্গলবার নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোান্দরী শান্তিনগর গ্রামের আজিজার রহমানের পুত্র রশিউল ইসলাম (২৫), কচুকাটা ইউনিয়নের ডাঙ্গাপাড়ার সদরের স্ত্রী আফিয়া বেগম (২৬), গত সোমবার জলঢাকা উপজেলার কইমারী গ্রামের দিনমজুর ধনা মামুদের পুত্র হেকমত আলী (১০) ও বালাপাড়া সাধুর মন্দির পাড়ার রশিদুলের পুত্র রহিম (৭) এবং রামনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের সাহাবুদ্দিন (৬৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম, চওড়াবড়গাছা, কচুকাটা, পঞ্চপুকুর, সোনারায়, সংগলসী, চাপড়া সড়মজানী ও রামনগর ইউনিয়ন, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি, খাতামধুপুর, কাশিরাম বেলপুকুর, ডোমার উপজেলার কেতকিবাড়ি, বোড়াগাড়ি ইউনিয়ন ও জলঢাকা উপজেলার দক্ষিণ চেরেঙ্গা, ডাউয়াবাড়ি, শৌলমারী এবং কইমারী ইউনিয়নে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ডিমলা উপজেলার তিস্তা নদির দুর্গম চরাঞ্চলে হাজার হাজার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হলেও সেখানে স্বাস্থ্য বিভাগের কোন রকম তৎপরতা নেই।