২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আটক জঙ্গী সদস্য ৭ দিনের রিমান্ডে

১৭ আগস্ট বোমা হামলায় জড়িত সন্দেহে ফরিদপুর থেকে আটক মোয়াবিয়াকে ৭ দিনের জন্যে পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

মঙ্গলবার ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ তাকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

এদিকে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোয়াবিয়া তেমন কোন তথ্য দেয়নি।

পুলিশের সন্দেহ মোয়াবিয়া ইসলামী জঙ্গী সংগঠন হরকাতুল জেহাদের প্রথম সারির নেতা ও মুফতি হান্নানের সহযোগী।

দেশজুড়ে ১৭ আগস্ট বোমা হামলায় জড়িত সন্দেহে জেএমবি সদস্য সন্দেহে সোমবার ফরিদপুর কোতোয়ালী পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে আফগানিস্তান ও চেচনিয়া যুদ্ধের সিডি এবং জঙ্গি তৎপরতা বিষয়ক পুস্তিকা ও লিফলেট উদ্ধার করা হয়