সৌদি আরবের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালনের জন্য সোমবার সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মন্ত্রিগণ এবং উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা বিমান বন্দরে তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী হযরত মুহম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করবেন এবং মসজিদ-ই-নববিতে নামাজ আদায় করবেন। পরিবারের সদস্যরা তার সফরসঙ্গী হচ্ছেন।
সৌদি বাদশাহ’র আমন্ত্রণে খালেদা জিয়ার এই সফর। সেখানে তাকে রাজকীয় অতিথির মর্যাদা দেয়া হবে।
২৭ অক্টোবর তিনি মক্কা যাবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ৩১ অক্টোবর।
