২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে দু’শ বছরের পুরনো মন্দিরের প্রতিমা ভাংচুর

ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার সূত্রানগর ইউনিয়নের কাঠীপাড়া গ্রামে সোমবার সন্ত্রাসীরা প্রায় দু’শ বছরের পুরনো একটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে। এসময় সন্ত্রাসীদের হামলায় পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

সূত্র জানায়, দুপুরের দিকে স্থানীয় রফিকুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী জমি দখলের জন্য বিপুল চন্দ্র বড়ালের মালিকানাধীন দু’শ বছরের পুরনো মন্দিরে হামলা চালিয়ে রাধাকৃষ্ণ ও স্বরস্বতী প্রতিমা ভাংচুর করে। সন্ত্রাসীদের হামলায় জীবন রাণী (৪০), সঙ্গীতা (১৮), বিমল বড়াল (৫০), রবি (১৮) এবং লিপিকা (২২) আহত হয়।