বাস টার্মিনালগুলোতে নিরাপত্তায় ঢিলেমি, ঘরমুখো মানুষ ভোগান্তির শিকার
ঈদ উপলক্ষে নগরীর তিনটি আন্তঃজেলা বাস টার্মিনালসহ রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার জোড়দার করার সিদ্ধান্ত গৃহীত হলেও বাস্তবায়িত হচ্ছে না।
সোমবার নগরীর বাস টার্মিনাল গুলোতে সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় আইন শৃৃংখলা বাহিনী তার কর্মকান্ডে ব্যাপক শিথিলতা দেখাচ্ছে।
গাবতলী বাস টার্মিনাল থেকে খুলনার পাইকগাছা যাবার সময় ঢাকা ডেন্টাল কলেজের ছাত্রী তানজিনা ইসলাম বিডিনিউজকে বলেন, উন্মুক্ত বাস টার্মিনালগুলোতে ছিনতাইকারি ও পকেটমারের ভয় রয়েছে। ঈদের আনন্দে প্রিয়জনের সাথে উপভোগ করতে বাড়ি ফেরত মানুষের ভিড়ে বাস টার্মিনালগুলেতে আসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়।
দুপর দু’টা দিকে বিডিনিউজ প্রতিবেদক সরজমিনে গাবতলি বাস টার্নিমানালে গিয়ে সেখানকার পুলিশ ক্যাম্পের কর্তব্যরত কর্মকর্তাকে ঘুমাতে দেখেন এবং তার অধঃস্তন কয়েকজনকে পাশ্ববর্তী চায়ের দোকানে বাসে আড্ডা দিতে দেখেন। এসময় র্যাবের একটি পেট্রোল দলকে টার্মিনালের আশেপাশে এলোপাতারি ঘোরাঘুরি করতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক গাবতলি পুলিশ ক্যাম্পের এক সদস্য এ প্রতিবেদকের সাথে আলাপ কালে জানান, ডিএমপি এখনো কোন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেনি। তবে এ মাসের প্রথম সাপ্তাহ থেকে যাত্রীদের উদ্দেশ্যে পুলিশ মাইকিং করে সতকর্তামুলক তথ্য পরিবেশন করে আসছে।
তিনি বলেন, ২৪ ঘন্টার আইন শৃংখল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এ ক্যাম্পে মাত্র ১৮ জন পুলিশ রয়েছে।
এদিকে, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালেও একই চিত্র দেখা যায়। আইন রক্ষাকারি বাহিনীর সদস্যদের সেখানেও ঢিলেঢালা দায়িত্ব পালন করতে দেখা যায়।
২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নগরীতে ৪১টি পুলিশ ক্যাম্প ও ৭৬ টি চেকপয়েন্ট স্থাপন সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া নগরীর ৫৩৩টি ক্রাইম পয়েন্টে জোরদার তল্লাশি চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ২৪ ঘন্টা পেট্রোলের জন্য পুলিশের ৭০টি দল মোতায়েন এবং বিশেষ করে রমজানের সময় ৩.৩০ মিনিট থেকে ৭ টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ পেট্রোলের ব্যাবস্থা গ্রহণের সিদ্ধান্তও গৃহীত হয়।
এছাড়াও ৪০০ জন কমিউনিটি পুলিশ শৃংখলা কাছে অংশ নিবে।
এদিকে, র্যাবও ঈদের উৎসব উপলক্ষে কঠোর কার্যক্রম হাতে নিয়েছে। নগরীর নিরাপত্তা জন্য র্যাব ১০টি ক্যাম্প এবং ১৩ টি চেকপয়েন্ট স্থাপন করবে।
