স্বল্পেন্নত দেশসমূহের জন্যে কারিগরি সহায়তা প্যাকেজ চূড়ান্ত করেছে সার্ক কমিটি
সার্ক বিশেষজ্ঞ কমিটি সাফটা বাণিজ্য ব্লকের স্বল্পন্নত দেশগুলোকে কারিগরি সহায়তা দেওয়ার লক্ষ্যে একটি সহায়তা প্যাকেজ চূড়ান্ত করেছে।
২০০৬ সালের ১ জানুয়ারি থেকে এ প্যাকেজ কার্যকর হবে। ভারতের বাণিজ্য সচিব এসএন মেনন সোমবার একথা বলেন।
সার্ক কারিগরি বিশেষজ্ঞদের একটি কর্মশালার উদ্বোধন কালে মেনন বলেন, বেশ কিছু সুপারিশের ব্যাপারে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা একমত হয়েছেন। এর মাধ্যমে এলডিসিভুক্ত দেশগুলোর পক্ষ থেকে নন-এলডিসিভুক্ত দেশগুলোকে সহায়তা দেয়ার কথা বলা হয়েছে, যাতে এসব দেশে সাফটা বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি হয়।
কর্মশালায় ভোক্তা বিষয়ক সচিব এল মান সিং বলেন, সাফটা কার্যকর করা সম্ভব হলে অন্তঃ আঞ্চলিক বাণিজ্য সম্পর্কে কমপক্ষে ৪ শতাংশ উন্নতি হতে বাধ্য। তবে তিনি বলেন, কেবল চুক্তি স্বাক্ষর হলেই পরিস্থিতির উন্নয়ন ঘটবে না। এখন আমাদের সকলের দায়িত্ব হচ্ছে বাণিজ্য সুযোগসমূহের ক্ষেত্রে আলোকপাত করে, পারস্পরিক বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করা এবং সমন্বয় নিশ্চিত করা।
তিনি সার্ক দেশসমূহের মধ্যে ডব্লিউটিও’র বিধি নিষেধ এবং তার স্ব স্ব বাণিজ্যে কি প্রভাব ফেলে সে ব্যাপারে যথাযথ জ্ঞানার্জনের ওপর জোর দেন।
অন্তঃআঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে আঞ্চলিক পর্যায়ে মান বৃদ্ধির গুরুত্বের কথা মেনে নিয়ে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (বিআইএস) এর মহা পরিচালক এস পি শর্মা জানান, মান উন্নয়নে লক্ষ্যে ব্যাপক ভিত্তিক কাজ চলছে। এ লক্ষ্যে আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আন্তর্জাতিক মান নির্ধারণ প্রক্রিয়া নিশ্চিত করা যায়।
বাণিজ্য মন্ত্রণালয় এবং বিআইএস যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে।
