২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁও হোটেলে এতিম শিশুদের ইফতার পার্টি অনুষ্ঠিত

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এতিম শিশুদের জন্যে শনিবার ইফতার পার্টি আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এ ইফতার পার্টিতে ঢাকার ছয়টি এতিমখানা ও প্রতিষ্ঠানের ৪৫০ জন শিশু ও তাদের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

বেসামারিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ইফতার পার্টিসহ সামাজিক কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় প্রতিমন্ত্রী সোনারগাঁও হোটেল কর্তৃপক্ষের প্রশংসা করেন।

তিনি এসময় শিশুদের মাঝে সোনারগাঁও হোটেলের বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার জে গ্যাসকিন জানান, এই হোটেল শুধু দেশের অর্থনৈতিক সেবা খাতই নয় সামাজিক কল্যাণেও বড় দৃষ্টান্ত স্থাপন করেছে।