২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক নিরাপদ সড়ক দিবস উদযাপনে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে বিবেচনাধীন

সড়ক দুর্ঘটনা রোধে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২২ অক্টোবর আন্তর্জাতিক নিরাপদ সড়ক দিবস উদযাপনে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 04:26 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এ কথা জানান।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ড্রাইভারদের গাড়ি চালানোর অদক্ষতা, যানবাহনের কারিগরি ফিটনেস ত্রুটি, বেপরোয়া যানবাহন চালানো, ট্রাফিক আইন মেনে না চলা এবং আইন প্রয়োগকারী সংস্থার আইন প্রয়োগে অনীহা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ।

নিরাপদ সড়ক চাই এবং ডাচ বাংলা ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন আলী প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ১৫টি পরিবারকে ডাচ বাংলা ব্যাংকের সহায়তায় আর্থিক সহায়তা প্রদান করা হয়।