নরসিংদীর মার্কেটের ছাদ থেকে ২টি ককটেল উদ্ধার
নরসিংদী বাজারের খোরশেদ আলম হাজী মার্কেটের ছাদ থেকে শনিবার দুপুরে সদর থানা পুলিশ অবিস্ফোরিত অবস্থায় দু’টি ককটেল উদ্ধার করেছে।
পুলিশ জানায়, কালো টেপে মোড়ানো ককটেল দুটি কে বা কারা ওই মার্কেটের ছাদে ছুঁড়ে মারলেও বৃষ্টির কারণে তা বিস্ফোরিত হয়নি।
মার্কেটের পাশে নির্মাণাধীন দালানের শ্রমিকরা তা পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানায়। আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ওই এলাকা ছেড়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দুটি উদ্ধারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
গত বছর ঈদুল ফিতরের আগে একই মার্কেটে দু’টি ককটেল বিস্ফোরিত হয়েছিল।
