২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বোমা উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মনিরামপুর বাজার থেকে পুলিশ একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে। শনিবার পুলিশ এ খবর জানিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দুইজন পথচারী পলিথিনে মোড়ানো বোমাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করে।

এসময় আশপাশের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করে।

টিনের কৌটায় দুই পাউণ্ড ওজনের বোমাটিতে ডিটেনেটর ও সুইচ লাগানো থাকায় প্রাথমিকভাবে এটাকে টাইম বোমা হিসেবে ধারণা করা হয়।

এদিকে পুলিশ এটাকে শক্তিশালী বোমা বললেও টাইম বোমা কি না সে ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা না করে কোন মন্তব্য করতে চাচ্ছে না।