২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশজুড়ে বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত চলবে আরো দু’দিন। নিম্নচাপের প্রভাবে বুধবার মাঝরাত থেকে দেশজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

জনজীবনে বেড়েছে দুর্ভোগ বাড়ে। এর মধ্যে উত্তরাঞ্চলের বানভাসী মানুষের দুর্ভোগই ছিলো বেশি।

রাজধানীতে ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়ে দিনভর ধরে চলেছে। এতে অফিস ও স্কুল-কলেজগামী মানুষকে বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়।

সবচেয়ে বেশি ক্ষতি হয় ঢাকার ফুটপাথের হকারদের। নিম্ন আয়ের মানুষ ঈদের কেনাকাটা সারেন ফুটপাথের দোকানেই। কিন্তু টানা বর্ষণের কারণে ফুটপাথের বাজার বসেনি বলে দোকানীদের মাথায় হাত।

এদিকে আবহাওয়া অফিস জানায়, সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বিরাজ করছে। এরই প্রভাবে ঘন মেঘের কারণে আগামী দুদিন দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নৌ বন্দরগুলোতে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।