২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর ও ৩য় কর্ণফুলী সেতু বাস্তবায়নের কাজ অচিরেই শুরু হবে: যোগাযোগ প্রতিমন্ত্রী

যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর ও ৩য় কর্ণফুলী সেতু বাস্তবায়নের কাজ অচিরেই শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বুধবার চিটাগাং জার্নালিস্টস ফোরাম-ঢাকা’র (সিজেএফডি)উদ্যোগে ‘চট্টগ্রামের উন্নয়ন: এলাকাবাসীর প্রত্যাশা ও জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার পার্টিতে তিনি এ কথা জানান।

সভায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক মতপ্রার্থক্য থাকলেও বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের প্রশ্নে সবাই একমত। তিনি আরও বলেন, নিজেরা দলাদলি করে লাভ নেই। বরং ঐক্যবদ্ধভাবে কাজ করলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে।

সিজেএফডি’র সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সফিকুল করিম সাবু, বাসস’র সাবেক বার্তা সম্পাদক আমিনুল ইসলাম বেদু, সিজেএফডি’র প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক চৌধুরী, সাবেক সভাপতি আনিস আলমগীর, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহীন উল ইসলাম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাসস’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডিপি বড়ুয়া, জাতীয় প্রেসক্লাবের সহ সভাপতি ও এপির ঢাকা ব্যুরো প্রধান ফরিদ হোসেন, চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও রাজউকের প্রধান প্রকৌশলী এম ওয়াহিদউল্লাহ, সিজেএফডি’র উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পী সবিহ্ উল আলম প্রমুখ।