২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি সমস্যা মোকাবেলায় কেরোসিনের বদলে বায়োব্রিক্রেট: ইন্দোনেশিয়ার মতো বাংলাদেশও পারে

বাংলাদেশও জ্বালানি সমস্যা মোকাবেলায় ইন্দোনেশিয়ার মতো কেরোসিনের বদলে বায়োব্রিক্রেট তৈরি ও বাজারজাত করতে পারে। এটি কয়লার সাথে বায়োমাস মিশিয়ে তৈরি করা এক ধরনের পরিবেশবান্ধব জ্বালানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 04:58 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ইন্দোনেশিয়ার জ্বালানি বিষয়ক এনজিও ইউবিইএল-এর নির্বাহী পরিচালক হেলিয়ান্তি হিলাম্যান বুধবার বিডিনিউজ-এর সাথে আলাপকালে এ কথা বলেন।

এ বিষয়ে বাংলাদেশের বিশেষ সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেরতো কয়লা আছেই। আর বায়োমাস কোনও সমস্যা নয়। এবং বাংলাদেশ চাইলে বায়োব্রিক্রেট তৈরির সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিতে তার প্রতিষ্ঠান প্রস্তুত।

তিনি জানান, জ্বালানি তেলে ভর্তুকি দিতে দিতে পঙ্গু হয়ে পড়া ইন্দোনেশিয়া কেরোসিনের বদলে হিসেবে বায়োব্রিক্রেট বাজারজাতকরণ শুরু করতে যাচ্ছে আগামী বছরের প্রথম ভাগে। তবে সরকারি উদ্যোগে নয়, এটি করা হচ্ছে বেসরকারি খাত এবং এনজিওর সমন্বয়ে।

উদ্যোক্তা এনজিও ইউবিইএল-এর নির্বাহী পরিচালক হেলিয়ান্তি হিলাম্যান বিডিনিউজকে বলেন, উচ্চ দামে জ্বালানি কিনতে গিয়ে বন্ধ হয়ে যাওয়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎপাদনে ফিরিয়ে আনতে এই বায়োব্রিক্রেট অগ্রণী ভূমিকা পালন করবে।

৬০ থেকে ৭০ শতাংশ কয়লার সাথে বায়োমাস মিশিয়ে তৈরি করা হয় এই বায়োব্রিক্রেট। বিভিন্ন কারিগরি প্রক্রিয়ায় এটিকে সালফার দুষণমুক্ত করা হয়েছে। কেরোসিনের তুলনায় বায়োব্রিক্রেট ১৬ শতাংশ কম দুষণকারী হলেও এর তাপ উৎপাদনের ক্যালোরিক ক্ষমতা করোসিনের চেয়ে কম। কেরোসিনের ক্যালেরিক ভ্যালু ৮০০০-৯০০০ এবং বায়োব্রিক্রেটের এটি ৫০০০-৮০০০ এর মধ্যে। তবে এটি নির্ভর করে, কী ধরনের কয়লা ব্যবহার করা হচ্ছে তার ওপর।

এক মাস আগে ইন্দোনেশিয়ার সরকার জ্বালানি তেলের দাম ২৫০ শতাংশ বৃদ্ধি করার পরও কেরোসিনে ভর্তুকি বহাল আছে। এতে করে বর্তমানে দেশটির জ্বালানি ভর্তুকি থেকে সাশ্রয় হবে বার্ষিক ১ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। এই পরিমাণ দেশটির বার্ষিক বাজেটের ২৫ শতাংশ।

বর্তমানে দেশটিতে প্রতি লিটার কোরোসিনের দাম ২০ মার্কিন সেন্ট। আর প্রতি কেজি বায়োব্রিক্রেটের দাম পড়বে সাত সেন্ট।

ঘন্টায় পাঁচ থেকে ১০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার একাটি করে শিল্প স্থাপনের জন্যে বিনিয়োগ করতে হবে ৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ইউবিইএল এবং ১৫টি বেসরকারি উদ্যোক্তা মিলে এ ধরনের ১৫টি কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ থেকে আগামী বছরের প্রথম ভাগে পুরোমাত্রায় বায়োব্রিক্রেট উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।