২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু প্রতিরোধে নীতি প্রণয়নে পোল্ট্রি ব্যবসায়ীদের আহ্বান

পোল্ট্রি ব্যবসায়ীরা দেশের পোল্ট্রি শিল্প ও ভোক্তাদেরদের রক্ষার জন্যে সরকারের কাছে বার্ড ফ্লু নীতি গঠনের আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ইউএসএআইডি ও এটিডিপি-২ এর সমর্থন ও কারিগরি সহায়তায় কৃষিভিত্তিক সমবায় ব্যবসায়ীরা মৎস ও পশুসম্পদ সচিবের কাছে এ ব্যাপারে একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়, দেশে বার্ড ফ্লু মহামারি দেখা দিলে এ ব্যাপারে গৃহীত যথাযথ নীতি পোল্ট্রি শিল্পকে ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা করবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, নীতির অভাবে সম্প্রতি বার্ড ফ্লু মহামারিতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পোল্ট্রি শিল্প ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

অন্যদিকে জাপানের এ ব্যাপারে যথাযথ নীতি থাকায় তাদের ক্ষতির পরিমাণও কম হয়েছে।

স্মারকলিপিতে রোগ সনাক্তকরণ পদ্ধতি, ইএলআইএসএ টেস্ট, ১০ কিমি কোয়ারেন্টাইন জোন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র তত্ত্ববধানে পিসিআর টেস্টিংসহ তিন কিলোমিটার ডেসট্রাকশন জোন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়াও এতে ক্ষতিপূরণ তহবিল গঠনের সুপারিশ করা হয়।