২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রোববার সকালে এক কয়েদির মৃত্যু ঘটেছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নিহত কয়েদির নাম কাশেম (৫০)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কাশেমের কয়েদি নং-২১০৬। সে ঢাকার সূত্রাপুর থানার একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি।

জানা গেছে, রোববার সকালে কাশেম অসুস্থ বোধ করলে তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রোববার দুপুরেই লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।