২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রাক ও ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহত ১

রংপুর শহরের লালবাগ রেল ক্রসিংয়ে শুক্রবার সন্ধ্যায় ট্রাক ও ট্রেনের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

আহতদের মধ্যে কামাল (১৮) ও রিপন (২৯) কে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যায় রংপুর থেকে দিনাজপুর গামী সেভেন আপ ট্রেন রেল ক্রসিং অতিক্রমের সময় একটি মাল বোঝাই ট্রাক (ঢাকা-ট-২৮৫) ক্রসিংয়ে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এ সময়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়। অন্যদিকে ট্রেন থেকে ছিটকে পড়ে সাতজন আহত হয়েছে।