২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভাবের তাড়নায় দু’সন্তানকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

এক মা তার দু’সন্তানকে বিষ পান করিয়ে নিজেও আত্মহত্যা করেছেন। যশোরের শার্শা উপজেলার নিশ্চিন্তপুরে এ ঘটনার ঘটে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানায়, অভাবের তাড়নায় হালিমা (৩০) এ ঘটনা ঘটায়। হালিমার স্বামী ভ্যানচালক আব্দুল লতিফ গত দুদিন ধরে লাপাত্তা। বৃহস্পতিবার রাতে সন্তানদের ক্ষুধা মেটাতে না পেরে অবুঝ শিশুদের চিৎকারে ধৈর্য হারিয়ে হালিমা প্রথমে তার পুত্র উজ্জল (৬) এবং পরে কুলসুমকে (৪) বিষপান করায়। এরপর নিজেও বিষপান করেন।

এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাদের হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালে হালিমার মৃত্যু ঘটে। দু শিশুর অবস্থাও আশংজনক বলে জানা গেছে।